Thursday, 16 July 2015
চকরিয়ায় যুবলীগ ও শ্রমিক লীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ: সাংবাদিক, পুলিশসহ আহত ১৫, সড়ক অবরোধ
কক্সবাজারের চকরিয়ায় যুবলীগ-শ্রমিক লীগের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। মারধর করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদুল ইসলাম ও ওসি প্রভাষ চন্দ্রকে। এ ঘটনার পর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শ্রমিক লীগ নেতৃবৃন্দ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চকরিয়া উপজেলার চিরিঙ্গা স্টেশনে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এসময় ইউএনও, ওসি ও সাংবাদিকসহ ৭ জন গুলিবিদ্ধ হয়। এসময় পুলিশ ২ ফল ব্যবসায়ীকে আটক করে নিয়ে যাওয়ার সময় চকরিয়া পৌর যুবলীগ সভাপতি হাসানগীর ও শ্রমিকলীগ নেতা খলিল উল্লাহ এদের ছিনিয়ে নেয় পরে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।
Subscribe to:
Comments (Atom)